• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
India summons Iranian envoy

হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া বার্তা দিল নয়াদিল্লি; তলব করা হল ইরানের শীর্ষ কূটনীতিককে

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর পর ইরানের ডেপুটি চিফ অব মিশনকে তলব করেছে ভারত। কড়া প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে নয়াদিল্লি।

হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া বার্তা দিল নয়াদিল্লি; তলব করা হল ইরানের শীর্ষ কূটনীতিককে

India summons Iranian envoy

Published by: cloud_admin
  • Posted:July 14, 2026 4:43 pm
  • Update:July 14, 2026 4:43 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক : হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় (India summons Iranian envoy) কড়া কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। কেন্দ্রীয় সরকার নয়াদিল্লিতে ইরানের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ভারত সরকার স্পষ্ট করেছে, আন্তর্জাতিক সমুদ্রপথে বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে কোনও আপস করা হবে না।

হরমুজ প্রণালীতে প্রাণ হারালেন ভারতীয় নাবিক

সরকারি সূত্রের খবর, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-এর বাণিজ্যিক তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া একাধিক নাবিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজন ভারতীয়ও রয়েছেন। হামলার ঘটনায় জাহাজ দুটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের কূটনীতিককে তলব ভারতের

ঘটনার পরপরই ভারতের বিদেশ মন্ত্রক (MEA) ইরানের ডেপুটি চিফ অব মিশনকে সাউথ ব্লকে তলব করে। বৈঠকে ভারত সরকার এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

উত্তপ্ত পশ্চিম এশিয়ায় বাড়ছে উদ্বেগ

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের জেরে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারত সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু কূটনৈতিক সম্পর্কেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।

আরও খবর