FIFA World Cup 2026 Channel Number
ক্লাউড টিভি ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে অনেকের মনেই ছিল একটি প্রশ্ন— টিভিতে ঠিক কোন চ্যানেলে (FIFA World Cup 2026 Channel Number) দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ?
সম্প্রতি সম্প্রচারকারী সংস্থা Unite8 Sports তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ সম্প্রচারের জন্য চারটি পৃথক চ্যানেল চালু করা হয়েছে। এগুলি হল— Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD। এর মধ্যে Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD চ্যানেলে হিন্দি ধারাভাষ্যে ম্যাচ সম্প্রচার করা হবে।
কোন DTH প্ল্যাটফর্মে কোন চ্যানেল?
Dish TV
D2H
Tata Play
Airtel Digital TV
Sun Direct
বিশ্বকাপ দেখতে কত খরচ হতে পারে?
যদিও Unite8 Sports এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মূল্য ঘোষণা করেনি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, SD চ্যানেলের সাবস্ক্রিপশন মূল্য মাসে প্রায় ১০ টাকার আশেপাশে হতে পারে। HD চ্যানেলের জন্য খরচ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিভিন্ন DTH অপারেটরের প্যাকেজ অনুযায়ী মূল্য ভিন্ন হতে পারে।
অনলাইনেও দেখা যাবে বিশ্বকাপ
যারা মোবাইল বা স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে চান, তাদের জন্য রয়েছে ZEE5। টিভি সম্প্রচারের পাশাপাশি বিশ্বকাপের সমস্ত ম্যাচ ডিজিটাল প্ল্যাটফর্মেও স্ট্রিম করা হবে।
বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাইলে এখনই নিজের DTH বা OTT সাবস্ক্রিপশন যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।