• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Daniel Passarella Youngest Captain

ফুটবল বিশ্বকাপ: সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন অধিনায়ক – দানিয়েল পাস্সারেইয়া

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছিলেন আর্জেন্টিনার দানিয়েল পাস্সারেইয়া। ১৯৭৮ সালে মাত্র ২৫ বছর ৩০ দিন বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

ফুটবল বিশ্বকাপ: সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন অধিনায়ক – দানিয়েল পাস্সারেইয়া

Daniel Passarella Youngest Captain

Published by: cloud_admin
  • Posted:May 25, 2026 11:04 am
  • Update:May 25, 2026 11:05 am
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ। বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। সেই আবহে বিশ্বকাপের নানা পরিসংখ্যান ও ইতিহাসের অজানা গল্প নিয়ে বিশেষ ধারাবাহিক প্রকাশ করছে ক্লাউড টিভি। আজকের পর্বে থাকছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন অধিনায়ক (Daniel Passarella Youngest Captain) — আর্জেন্টিনার কিংবদন্তি ডিফেন্ডার Daniel Passarella।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের রেকর্ড এখনও তাঁর দখলে রয়েছে। ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে যখন আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন পাস্সারেইয়ার বয়স ছিল মাত্র ২৫ বছর ৩০ দিন। একজন অধিনায়ক হিসেবে এত কম বয়সে বিশ্বকাপ জয়ের নজির এখনও কেউ ভাঙতে পারেননি।

এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক Bobby Moore-এর দখলে। ১৯৬৬ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর সময় তাঁর বয়স ছিল পাস্সারেইয়ার তুলনায় ৭৯ দিন বেশি। এরপর বহু বিশ্বকাপ কেটে গেলেও সর্বকনিষ্ঠ অধিনায়কের ((Daniel Passarella Youngest Captain)) রেকর্ড অক্ষত রয়ে গেছে।

তবে শুধু রেকর্ডের জন্যই নয়, পাস্সারেইয়া আলোচনায় ছিলেন তাঁর ব্যক্তিত্ব এবং নেতৃত্বের জন্যও। ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পরের একটি মজার ঘটনা পরবর্তীকালে তুলে ধরেছিলেন তাঁর সতীর্থ Mario Kempes। তিনি বলেন, বিশ্বকাপ ট্রফি জয়ের পর পাস্সারেইয়া নাকি ট্রফিটা এমনভাবে ধরে রেখেছিলেন যে কাউকে স্পর্শ করতেও দিচ্ছিলেন না।

কেম্পেস পরে হাসতে হাসতে বলেছিলেন,
“সে ট্রফিটা এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন কেউ সেটা নিয়ে যেতে না পারে। মাঠে যেমন প্রতিপক্ষকে দূরে রাখত, ট্রফির ক্ষেত্রেও ঠিক তেমনটাই করছিল। আমি পর্যন্ত সেটা ছুঁতে পারিনি।”

শুধু নেতৃত্ব নয়, ডিফেন্ডার হিসেবেও পাস্সারেইয়া ছিলেন ব্যতিক্রমী। সাধারণত সেন্টার-ব্যাকদের উচ্চতা তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু পাস্সারেইয়ার উচ্চতা ছিল মাত্র ১.৭৩ মিটার। তাঁর সতীর্থ Luis Galvan-এর উচ্চতা ছিল ১.৭৪ মিটার। এই দু’জন মিলে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে খাটো বিশ্বজয়ী সেন্টার-ব্যাক জুটি হিসেবে পরিচিত।

তবে উচ্চতায় ছোট হলেও আকাশে আধিপত্য বিস্তারে কোনও সমস্যা ছিল না পাস্সারেইয়ার। ফুটবল ইতিহাসে ডিফেন্ডারদের মধ্যে হেড থেকে সর্বাধিক গোলদাতাদের তালিকায়ও তাঁর নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসে।

বিশ্বকাপ ইতিহাসে এমন অনেক রেকর্ড রয়েছে, যা শুধু সংখ্যা নয়, একটি যুগের গল্পও বলে। দানিয়েল পাস্সারেইয়ার নামও তেমনই এক ইতিহাস— যেখানে নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং সাফল্য একসঙ্গে মিশে রয়েছে।

আরও খবর