• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Nikhil Chowdhury Australia

ইতিহাসের হাতছানি! অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরী। অভিষেক হলে ১৯৬৪ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত পুরুষ ক্রিকেটার হবেন তিনি।

ইতিহাসের হাতছানি! অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী

Nikhil Chowdhury Australia

Published by: cloud_admin
  • Posted:June 11, 2026 6:07 pm
  • Update:June 11, 2026 6:07 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের গল্প নতুন নয়। তবে এবার ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার নিখিল চৌধুরী। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, ১৯৬৪ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত পুরুষ ক্রিকেটার (Nikhil Chowdhury Australia) হতে চলেছেন নিখিল।

অস্ট্রেলিয়ার নিয়মিত তারকা ব্যাটার ট্র্যাভিস হেড ব্যক্তিগত কারণে সিরিজ থেকে ছুটি নেওয়ায় দলে জায়গা পেয়েছেন হোবার্ট হারিকেনসের এই অলরাউন্ডার। নির্বাচকদের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

দিল্লিতে জন্মগ্রহণ করা নিখিল চৌধুরী ছোটবেলায় পরিবার-সহ অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজাও খুলে যায় তাঁর সামনে।

বর্তমানে বেলজিয়ামে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিখিল। সেখান থেকে সরাসরি ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। আগামী শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

নিখিলের সম্ভাব্য অভিষেকের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ঐতিহাসিক পরিসংখ্যান। ১৯৬৪ সালে কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেগ-স্পিনার রেক্স সেলার্স। তারপর দীর্ঘ ৬২ বছর কেটে গেলেও অস্ট্রেলিয়ার পুরুষ দলে আর কোনও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নিখিলের নির্বাচন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ার পরিবর্তিত সামাজিক বাস্তবতারও প্রতিফলন। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্রমবর্ধমান প্রভাব বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করছে।

এখন দেখার, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেলে নিখিল চৌধুরী কতটা নিজের ছাপ রাখতে পারেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগেই তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লেখানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

আরও খবর