• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Yoga Day Mandatory Westbengal

যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক, নির্দেশিকা জারি নবান্নের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে নবান্ন। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব।

যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক, নির্দেশিকা জারি নবান্নের

Yoga Day Mandatory Westbengal

Published by: cloud_admin
  • Posted:June 16, 2026 7:47 pm
  • Update:June 16, 2026 7:47 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন। আগামী ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক (Yoga Day Mandatory Westbengal) করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

সকাল সাড়ে ৬টা থেকে যোগ দিবস পালন

নির্দেশিকা অনুযায়ী, ২১ জুন সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে যোগ দিবস পালন করা হবে। সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দপ্তর, সরকারি আবাসন অথবা নির্ধারিত অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রেড রোড ও মিলন মেলায়ও অংশগ্রহণের সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীরা চাইলে কলকাতার রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন। এ বছরের যোগ দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

সব স্তরের কর্মীদের জন্য নির্দেশ

নবান্নের নির্দেশ অনুযায়ী, শুধু স্থায়ী কর্মচারী নয়, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং সাম্মানিকের বিনিময়ে কর্মরত ব্যক্তিদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরে একযোগে যোগ দিবস পালন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day Mandatory Westbengal) হিসেবে ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে দিনটি পালন করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ সরকারও বৃহৎ পরিসরে যোগ দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে।

আরও খবর