West Bengal Free Bus Service
ক্লাউড টিভি ডেস্ক: পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পেতে প্রত্যেক যোগ্য মহিলা যাত্রীর জন্য QR কোড ও ছবি-সহ একটি বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। রাজ্যের পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য (West Bengal Free Bus Service) জানানো হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুবিধা রাজ্যের স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব— উভয় ধরনের সরকারি বাস পরিষেবাতেই প্রযোজ্য হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য মহিলাদের যাতায়াত সহজ করা এবং তাঁদের আর্থিক চাপ কমানো।
এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট এলাকার BDO (Block Development Office) অথবা SDO (Sub-Divisional Office)-এ। আবেদনপত্রের সঙ্গে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং নির্দিষ্ট পরিচয়পত্রের মধ্যে যেকোনও একটি জমা দিতে হবে।
স্মার্ট কার্ডের জন্য যে নথিগুলি গ্রহণযোগ্য:
তবে স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগেও একটি অস্থায়ী ব্যবস্থা রাখা হয়েছে। মহিলারা উপরে উল্লেখিত যেকোনও একটি ফটো আইডি বাসের কন্ডাক্টরকে দেখিয়ে পরিচয় যাচাই করাতে পারবেন। যাচাই সম্পূর্ণ হলে কন্ডাক্টর একটি ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন, যার মাধ্যমে বিনামূল্যে বাসযাত্রা করা যাবে।
এই প্রকল্প চালুর ফলে কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ এবং প্রবীণদের বড় উপকার হবে বলে মনে করা হচ্ছে। প্রতিদিন যাতায়াতের খরচ কমায় বহু পরিবারের আর্থিক চাপও কিছুটা কমতে পারে।