• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Vijay first orders

২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, মহিলা সুরক্ষা বাহিনী, মাদকবিরোধী টাস্ক ফোর্স — মুখ্যমন্ত্রী হয়েই বড় ঘোষণা Vijay-র

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করলেন Vijay। ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলা সুরক্ষা বাহিনী এবং মাদকবিরোধী বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন TVK প্রধান।

২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, মহিলা সুরক্ষা বাহিনী, মাদকবিরোধী টাস্ক ফোর্স — মুখ্যমন্ত্রী হয়েই বড় ঘোষণা Vijay-র

Vijay first orders

Published by: cloud_admin
  • Posted:May 10, 2026 7:13 am
  • Update:May 10, 2026 7:13 am
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী Vijay। ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী, মাদকবিরোধী টাস্ক ফোর্স— এই তিনটি বড় সিদ্ধান্তেই কার্যত নিজের সরকারের অগ্রাধিকারের ইঙ্গিত দিলেন TVK প্রধান। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ নেওয়ার পর প্রথম সরকারি নির্দেশে (Vijay first orders) এই প্রকল্পগুলির অনুমোদন দেন তিনি।

শপথ গ্রহণের পর নিজের প্রথম সরকারি নির্দেশে Vijay ঘোষণা করেন, তামিলনাড়ুর গৃহস্থ গ্রাহকদের জন্য প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। একইসঙ্গে তিনি রাজ্যে মাদক পাচার ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা “উইমেন প্রোটেকশন ফোর্স” এবং বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণাও করেন।

Vijay বলেন, তাঁর সরকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কৃষক এবং মৎস্যজীবীদের কল্যাণের উপরও বিশেষ গুরুত্ব দেবে।  শপথের পর দেওয়া ভাষণে নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে তাঁর সরকারে “একটাই ক্ষমতার কেন্দ্র” থাকবে।

তিনি বলেন, “আমিই একমাত্র পাওয়ার সেন্টার হব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোট সরকার এবং বহুদলীয় সমর্থনের পরিস্থিতিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে কোনও বিভ্রান্তি না রাখতেই এই বার্তা দিয়েছেন Vijay। তিনি আরও বলেন, “বাস্তব ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরু হল।”

শপথের পর নিজের বক্তৃতা শুরু করেন তাঁর জনপ্রিয় সংলাপ “En Nenjil Kudiyirukkum” দিয়ে, যার অর্থ “যাঁরা আমার হৃদয়ে বাস করেন।” এই সংলাপ বহু বছর ধরেই তাঁর রাজনৈতিক এবং সিনেমার জনসভায় ব্যবহৃত হয়ে আসছে।

Vijay বিশেষ ভাবে শিশুদের ধন্যবাদ জানান। তাঁর দাবি, শিশুরাই পরিবারের সদস্যদের TVK-কে ভোট দিতে প্রভাবিত করেছিল।

মাত্র দু’বছর আগে গঠিত হয়েছিল Tamilaga Vettri Kazhagam (TVK)। অথচ প্রথম বিধানসভা নির্বাচনে লড়েই ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হয়ে ওঠে দলটি। পরে কংগ্রেস, বাম দল, VCK এবং IUML-এর সমর্থনে সরকার গঠনের জাদুসংখ্যা পার করে Vijay-র দল।তামিল রাজনীতিতে DMK এবং AIADMK-র দীর্ঘ আধিপত্যের পর এই উত্থানকে “ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল” বলেই দেখছেন পর্যবেক্ষকরা।

বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনেই জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে TVK সরকার স্পষ্ট ভাবে “ওয়েলফেয়ার পলিটিক্স”-এর পথেই হাঁটতে চাইছে। ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা কর্ণাটকের Gruha Jyoti প্রকল্পের সঙ্গে তুলনা টানছে রাজনৈতিক মহল। একইসঙ্গে মহিলা নিরাপত্তা এবং মাদকবিরোধী অভিযানকে সামনে এনে আইন-শৃঙ্খলা নিয়েও কঠোর বার্তা দিতে চাইছে নতুন সরকার।

এখন দেখার, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব প্রশাসনিক নীতিতে কত দ্রুত রূপ দিতে পারে Vijay সরকার।

আরও খবর