• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
VCK সমর্থন TVK

অবশেষে সরকার গড়ার পথে বিজয়ের TVK, সমর্থনে VCK-ও

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান হতে চলেছে। VCK-র সমর্থন পাওয়ার পর অভিনেতা-রাজনীতিক Vijay-র দল TVK অবশেষে ১১৮-র জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে। ফলে রাজ্যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে এখন অনেকটাই এগিয়ে TVK।

অবশেষে সরকার গড়ার পথে বিজয়ের TVK, সমর্থনে VCK-ও

VCK সমর্থন TVK

Published by: cloud_admin
  • Posted:May 9, 2026 1:57 pm
  • Update:May 9, 2026 1:57 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: টানা কয়েক দিনের রাজনৈতিক টানাপোড়েন, রাজ্যপালের সঙ্গে একাধিক বৈঠক এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বড় সাফল্য পেল অভিনেতা-রাজনীতিক Vijay-র দল Tamilaga Vettri Kazhagam (TVK)। শনিবার Viduthalai Chiruthaigal Katchi (VCK) শর্তহীন সমর্থনের ঘোষণা করতেই ২৩৪ আসনের বিধানসভায় প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ১১৮ ছুঁয়ে ফেলল TVK।

এর ফলে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে বিজয়ের রাস্তা কার্যত অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে TVK ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে ছিল দলটি। বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় কার্যকর বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। ফলে সরকার গঠনের জন্য আরও ১১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল।

প্রথমেই কংগ্রেস TVK-কে সমর্থনের ঘোষণা করে। কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন দেওয়ার পরও সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও ছয় বিধায়কের প্রয়োজন ছিল। পরে CPI এবং CPM— দুই বাম দল মিলিয়ে চার বিধায়কের সমর্থন জানায়। তারপরও জাদুসংখ্যা ছুঁতে আরও দুই বিধায়কের প্রয়োজন ছিল।

শনিবার VCK প্রধান Thol Thirumavalavan ঘোষণা করেন যে তাঁর দল TVK-কে “শর্তহীন সমর্থন” দেবে। আর সেই সমর্থনের পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা ছুঁয়ে ফেলে বিজয়ের দল।

তামিল রাজনীতিতে VCK একটি প্রভাবশালী আঞ্চলিক দল, বিশেষ করে দলিত ভোটব্যাঙ্কের মধ্যে তাদের প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু সংখ্যার অঙ্ক নয়, সামাজিক সমীকরণের দিক থেকেও VCK-র সমর্থন TVK-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

VCK প্রধান থিরুমাভালাভান জানিয়েছেন, রাজ্যে রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা এড়াতেই তারা TVK-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এই সমর্থনের ফলে DMK-র সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ভাঙছে না।

গত কয়েক দিনে অন্তত তিন বার রাজ্যপাল Rajendra Vishwanath Arlekar-এর সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু ১১৮ বিধায়কের লিখিত সমর্থনপত্র না পাওয়া পর্যন্ত সরকার গঠনের আমন্ত্রণ জানাতে রাজি হননি রাজ্যপাল।

এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও তৈরি হয়েছিল। TVK-র অভিযোগ ছিল, সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেও তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে বিরোধীরা দাবি করছিল, পর্যাপ্ত সমর্থন ছাড়া সরকার গঠনের দাবি জানাচ্ছে TVK।

তবে এখন VCK-র সমর্থন পাওয়ার পর সেই জট অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

দশকের পর দশক ধরে DMK এবং AIADMK— এই দুই শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল তামিলনাড়ুর রাজনীতি। সেই সমীকরণ ভেঙে প্রথম নির্বাচনে একক বৃহত্তম দল হয়ে ওঠা TVK-র উত্থানকে রাজনৈতিক পর্যবেক্ষকরা “ঐতিহাসিক” বলেই ব্যাখ্যা করছেন।

এখন নজর রাজ্যপালের সিদ্ধান্তের দিকে। রাজনৈতিক সূত্রের দাবি, খুব শিগগিরই সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেতে পারেন বিজয়। এমনকী, আগামী কয়েক দিনের মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানও হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

আরও খবর