• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Mumbai School Bus Accident

মুম্বইয়ে স্কুলবাসের উপর ভেঙে পড়ল বিশাল গাছ, মৃত্যু ১১ বছরের পড়ুয়ার, আহত আরও ৪

মুম্বইয়ের চেম্বুরে চলন্ত স্কুলবাসের উপর বিশাল গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের এক পড়ুয়ার। আহত হয়েছে আরও চার জন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

মুম্বইয়ে স্কুলবাসের উপর ভেঙে পড়ল বিশাল গাছ, মৃত্যু ১১ বছরের পড়ুয়ার, আহত আরও ৪

Mumbai School Bus Accident

Published by: cloud_admin
  • Posted:June 30, 2026 10:11 pm
  • Update:June 30, 2026 10:11 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: মহারাষ্ট্রের মুম্বইয়ে বর্ষার মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চেম্বুর এলাকায় চলন্ত একটি স্কুলবাসের উপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল পিপুল গাছ। দুর্ঘটনায় ১১ বছরের এক পড়ুয়ার মৃত্যু (Mumbai School Bus Accident) হয়েছে। আহত হয়েছে আরও চার পড়ুয়া। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর প্রায় ২টা ৫০ মিনিট নাগাদ চেম্বুরের রোড নম্বর ১১-এ দুর্ঘটনাটি ঘটে। ইউনিভার্সাল হাই স্কুলের বাসে ওই সময় ১২ জন পড়ুয়া বাড়ি ফিরছিল। আচমকা রাস্তার ধারের একটি পুরনো গাছ উপড়ে বাসের সামনের ও মাঝের অংশের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

হাসপাতালে মৃত্যু এক পড়ুয়ার

দুর্ঘটনার পর আহত পড়ুয়াদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, ১১ বছরের এক ছাত্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছায়। সবরকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাকি চার পড়ুয়ার চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তদন্তের নির্দেশ

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। তিনি এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। কীভাবে একটি এত বড় গাছ ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল এবং আগে থেকে তার ঝুঁকি চিহ্নিত করা হয়নি কেন, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

বর্ষায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বর্ষাকালে মুম্বইয়ে গাছ ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। তবে স্কুলবাসের উপর গাছ পড়ে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত ছাঁটাই বা অপসারণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত পড়ুয়ার পরিবার, সহপাঠী এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ প্রশাসন।

আরও খবর