Ram Gopal Varma Don 3 Controversy
ক্লাউড টিভি ডেস্ক: বলিউডে ‘ডন ৩’ বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। অভিনেতা Ranveer Singh-কে ঘিরে Federation of Western India Cine Employees (FWICE)-এর জারি করা ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ নিয়ে এবার সরব হলেন পরিচালক Ram Gopal Varma। তিনি সরাসরি FWICE-কে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, কোনও শিল্পীর বিরুদ্ধে এভাবে পদক্ষেপ (Ram Gopal Varma Don 3 Controversy) নেওয়ার অধিকার তাদের নেই।
সম্প্রতি ‘ডন ৩’ থেকে Ranveer Singh-এর সরে দাঁড়ানোকে কেন্দ্র করে FWICE অভিনেতার বিরুদ্ধে নন-কোঅপারেশন নির্দেশিকা জারি করে। সংগঠনের অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনার জন্য বারবার ডাকা হলেও অভিনেতা সাড়া দেননি। তাদের দাবি, রণবীরকে তিনবার নোটিস পাঠানো হলেও তিনি জবাব দেননি।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রাম গোপাল ভার্মা বলেন, কোনও শিল্পীকে বিচার করার জন্য FWICE কোনও আদালত নয়। তাঁর বক্তব্য, “তারকারাই ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান তৈরি করেন। যদি কাউকে নিষিদ্ধ করতেই হয়, তাহলে শিল্পীদের নয়, এই ধরনের সংস্থাগুলির ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা উচিত।” তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ চলচ্চিত্র জগতের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিতর্কের সূত্রপাত হয় যখন অভিযোগ ওঠে যে Ranveer Singh হঠাৎ করেই Don 3 প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। প্রযোজক ও পরিচালক Farhan Akhtar-এর পক্ষ থেকে দাবি করা হয়, এর ফলে প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরপরই বিষয়টি FWICE-এর কাছে পৌঁছায় এবং সংগঠন অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে।
তবে এই সিদ্ধান্ত (Ram Gopal Varma Don 3 Controversy) নিয়ে বলিউডের একাংশের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কোনও শিল্পীকে কাজ থেকে বিরত রাখার মতো নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আদৌ FWICE-এর আছে কি না। আইনি বিশেষজ্ঞদের মতে, ক্ষতিপূরণের দাবি বা চুক্তিভঙ্গের অভিযোগের নিষ্পত্তি আদালতেই হওয়া উচিত, কোনও শিল্পী সংগঠনের নির্দেশে নয়।
এদিকে FWICE বিষয়টিকে শুধুমাত্র Ranveer Singh-এর ঘটনা হিসেবে দেখছে না। সংগঠনের দাবি, শেষ মুহূর্তে অভিনেতাদের প্রকল্প ছেড়ে দেওয়ার প্রবণতা রুখতেই তারা একটি নির্দিষ্ট নীতি বা SOP তৈরির উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে প্রযোজক সংগঠনগুলির সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।
ডন ৩ বিতর্ক এখন শুধু একটি চলচ্চিত্রকে ঘিরে সীমাবদ্ধ নেই। এটি বলিউডে শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন সংগঠনের ক্ষমতার সীমারেখা নিয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে। আর সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন রাম গোপাল ভার্মার বিস্ফোরক মন্তব্য।