• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Melody Tiramisu

মোদি-মেলোনি মুহূর্ত থেকে বাজারে ‘মেলোডি তিরামিসু’, ভারত-ইটালি বন্ধুত্বের নতুন স্বাদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে পৌঁছেছিল ‘মেলোডি’ চকোলেট। সেই ভাইরাল মুহূর্তের কয়েক মাসের মধ্যেই পার্লে বাজারে আনল সীমিত সংস্করণের ‘Melody Tiramisu’। নতুন প্যাকেটে লেখা, ‘Celebrating India-Italy Friendship’।

মোদি-মেলোনি মুহূর্ত থেকে বাজারে ‘মেলোডি তিরামিসু’, ভারত-ইটালি বন্ধুত্বের নতুন স্বাদ

Melody Tiramisu

Published by: cloud_admin
  • Posted:August 3, 2026 8:19 pm
  • Update:August 3, 2026 8:23 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

নয়ের দশকের বহু ভারতীয়র শৈশবের স্মৃতিতে জড়িয়ে থাকা ‘মেলোডি’ এবার নতুন রূপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন। সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর এবার প্রস্তুতকারী সংস্থা পার্লে বাজারে আনল ‘Melody Tiramisu’ নামে একটি বিশেষ সংস্করণ। নতুন প্যাকেটে স্পষ্ট লেখা রয়েছে—‘Celebrating India-Italy Friendship’

 

View this post on Instagram

 

A post shared by Giorgia Meloni (@giorgiameloni)

ভাইরাল ভিডিও থেকেই নতুন ভাবনা

গত মে মাসে ইটালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ইতালীয় সমকক্ষ জর্জিয়া মেলোনির হাতে একটি ‘মেলোডি’ চকোলেটের প্যাকেট তুলে দেন। ভিডিওতে দেখা যায়, মেলোনি হাসিমুখে বলেন, “Prime Minister Modi brought us a gift. Very good chocolate. Melody.”

এই ভিডিও মুহূর্তের মধ্যেই কোটি কোটি মানুষ দেখেন। সামাজিক মাধ্যমে ‘Modi-Meloni’ জুটিকে ঘিরে ‘Melodi’ নামেও নানা মিম ও পোস্ট ভাইরাল হয়। সেই ঘটনার পর থেকেই বাজারে মেলোডির বিক্রি বেড়ে যায় বলে বিভিন্ন ব্যবসায়িক মহলে দাবি করা হয়। একই সঙ্গে প্রস্তুতকারী সংস্থা পার্লের শেয়ারেও ইতিবাচক প্রভাব পড়ে।

নতুন স্বাদে ইতালির ছোঁয়া

এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে পার্লে এবার বাজারে এনেছে Melody Tiramisu। কফির স্বাদের সঙ্গে ইতালির বিখ্যাত ডেজার্ট তিরামিসুর ফ্লেভার মিলিয়ে তৈরি হয়েছে এই নতুন টফি।

এটি একটি Limited Edition Pack। ১৮০ গ্রাম ওজনের এই বিশেষ প্যাকেটে ভারত ও ইতালির বন্ধুত্বের বার্তা তুলে ধরা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এই প্যাকেট কেবল Blinkit প্ল্যাটফর্মে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।

নস্টালজিয়া থেকে কূটনীতির প্রতীক

একসময় শুধুই শিশু-কিশোরদের প্রিয় টফি ছিল ‘মেলোডি’। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি ভারত-ইটালির কূটনৈতিক সম্পর্কের এক মিষ্টি প্রতীক হিসেবেও পরিচিতি পেয়েছে।

বিপণন বিশেষজ্ঞদের মতে, কোনও ভাইরাল মুহূর্তকে কেন্দ্র করে এত দ্রুত নতুন পণ্য বাজারে আনার সিদ্ধান্ত একটি সফল মার্কেটিং কৌশল। এতে একদিকে পুরনো গ্রাহকদের নস্টালজিয়া ফিরে আসবে, অন্যদিকে তরুণ প্রজন্মও নতুন স্বাদের জন্য পণ্যটি কিনতে আগ্রহী হবে।

এখন দেখার বিষয়, ‘মোদি-মেলোনি মেলোডি’ মুহূর্তের মতোই Melody Tiramisu-ও কি বাজারে একই রকম জনপ্রিয়তা পায়, নাকি এটি শুধুই সীমিত সংস্করণের একটি আলোচিত পণ্য হয়েই থেকে যায়।

আরও খবর