• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
World Cup Goals

২০২৬ বিশ্বকাপ: সেরা গোলের দৌড়ে মেসি, ফেরান তোরেস, কেপ ভার্দের লোপেস; শুরু ফিফার ভোটগ্রহণ

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোল নির্বাচনে শুরু হয়েছে ফিফার ভোটগ্রহণ। ১২টি মনোনীত গোলের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ফেরান তোরেস, হুলিয়ান আলভারেজ, কিলিয়ান এমবাপে এবং কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল।

২০২৬ বিশ্বকাপ: সেরা গোলের দৌড়ে মেসি, ফেরান তোরেস, কেপ ভার্দের লোপেস; শুরু ফিফার ভোটগ্রহণ

World Cup Goals

Published by: cloud_admin
  • Posted:July 28, 2026 8:12 pm
  • Update:July 28, 2026 8:12 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোল বেছে নিতে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ (World Cup Goals) শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ফুটবলপ্রেমীরা টুর্নামেন্টের ১২টি মনোনীত গোলের মধ্যে নিজেদের পছন্দের গোলের জন্য ভোট দিতে পারবেন।

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের দর্শনীয় গোল এই তালিকায় জায়গা পেয়েছে। মনোমুগ্ধকর ড্রিবল, দুর্দান্ত ভলি, দূরপাল্লার শট এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়া গোল—সব ধরনের মুহূর্তই রয়েছে মনোনয়নে।

ফাইনালের জয়সূচক গোলে মনোনয়ন ফেরান তোরেসের

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে করা ফেরান তোরেসের জয়সূচক গোলটি সেরা গোলের মনোনয়ন পেয়েছে।

ফিফার মতে, ম্যাচের গুরুত্ব, গোলের মান এবং শৈল্পিকতা—সব মিলিয়েই এটি অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছে।

মেসি, আলভারেজ ও কেপ ভার্দের লোপেসও তালিকায়

রানার্স-আপ আর্জেন্টিনার ঝুলিতে রয়েছে দুটি মনোনয়ন। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের প্রথম গোলটি তালিকায় জায়গা পেয়েছে।

এছাড়া কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত দূরপাল্লার গোলও মনোনীত হয়েছে।

চমক হিসেবে জায়গা করে নিয়েছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে তাঁর করা অসাধারণ লং-রেঞ্জ গোলটিও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

তালিকায় বেলিংহ্যাম, এমবাপে, হালান্ডদের গোলও

মনোনীত ১২ গোলের তালিকায় বিশ্বের একাধিক তারকা ফুটবলারের নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন—

  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
  • আরলিং হালান্ড (নরওয়ে)
  • কেরিম আলাজবেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
  • উইলসন ইসিদোর (হাইতি)
  • এলাইজা জাস্ট (নিউজিল্যান্ড)
  • দাইজেন মায়েদা (জাপান)
  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
  • এলদর শোমুরোদভ (উজবেকিস্তান)

ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে সমর্থকদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোল। ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোট পাওয়া গোলকে আনুষ্ঠানিকভাবে FIFA Goal of the Tournament হিসেবে ঘোষণা করা হবে।

আরও খবর