ক্লাউড টিভি ডেস্ক: উত্তর ২৪ পরগনার লক্ষ লক্ষ নিত্যযাত্রীর দীর্ঘদিনের অপেক্ষার প্রকল্প বরানগর থেকে বারাকপুর মেট্রো সম্প্রসারণ আবারও গতি পেতে চলেছে। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা এই প্রকল্পে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোর সম্ভাব্য রুট এবং প্রযুক্তিগত সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর-কে। বিশেষজ্ঞদের এই সমীক্ষার রিপোর্টের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা হবে।