Sudip Bandyopadhyay Union Minister
ক্লাউড টিভি ডেস্ক: দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা। তৃণমূল কংগ্রেস ছেড়ে সম্প্রতি NCPI-তে যোগ দেওয়া দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Sudip Bandyopadhyay Union Minister) জায়গা পেতে পারেন বলে রাজনৈতিক সূত্রে খবর।
সূত্রের দাবি, NDA জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে মঙ্গলবার দিল্লিতে পৌঁছেছেন NCPI-র শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের বিষয়টি চূড়ান্ত হতে পারে। জল্পনা অনুযায়ী, NCPI-র দুই সাংসদকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর (Sudip Bandyopadhyay Union Minister) দায়িত্ব দেওয়া হতে পারে। একইভাবে শর্মিলা সরকারের নামও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা NCPI-র পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তৃণমূল কংগ্রেসে ভাঙনের পর একাধিক সাংসদের NCPI-তে যোগদান ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে। সেই পরিস্থিতিতে নতুন দলের সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, লোকসভায় সংখ্যার অঙ্ক আরও শক্তিশালী করতে NDA-র তরফে নতুন শরিকদের গুরুত্ব দেওয়া হতে পারে। আর সেই কারণেই NCPI-কে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে রাজনৈতিক সূত্রের এই জল্পনা (Sudip Bandyopadhyay Union Minister) কতটা বাস্তবে রূপ পায়, তা স্পষ্ট হবে দিল্লির বৈঠকের পর। এখন নজর NDA এবং NCPI নেতৃত্বের আলোচনার দিকে।