• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Iran World Cup 2026

বিশ্বকাপ খেলতে অবশেষে আমেরিকায় পৌঁছল ইরান, মাঠের লড়াইয়ের আগে নজরে কূটনৈতিক সমীকরণ

রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরানের ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপ খেলতে অবশেষে আমেরিকায় পৌঁছল ইরান, মাঠের লড়াইয়ের আগে নজরে কূটনৈতিক সমীকরণ

Iran World Cup 2026

Published by: cloud_admin
  • Posted:June 15, 2026 12:07 pm
  • Update:June 15, 2026 12:07 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা সংশয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েনের আবহে অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে (Iran World Cup 2026) ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে ইরানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে লস অ্যাঞ্জেলসে পৌঁছেছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।

বিশ্বকাপের আয়োজক দেশগুলির অন্যতম যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে ইরান দলের যাত্রা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে মেক্সিকোর তিহুয়ানায় প্রস্তুতি শিবির করেছিল ইরান। সেখান থেকে শেষ পর্যন্ত আমেরিকায় প্রবেশের অনুমতি মেলে।

আজ গ্রুপ ‘জি’-র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু (Iran World Cup 2026) করবে ইরান। ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের উপর মানসিক চাপও বড় ভূমিকা নিতে পারে। কারণ, বিশ্বকাপের আগে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার শিরোনামে উঠে এসেছে ইরানের নাম।

ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, দল শুধুমাত্র ফুটবলে মনোযোগ দিতে চায়। রাজনৈতিক পরিস্থিতিকে মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দিতে চান না কোচ ও খেলোয়াড়রা।

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য ইরানের। অন্যদিকে, আন্তর্জাতিক মহলও নজর রাখছে মাঠের বাইরের পরিস্থিতির উপর, কারণ ক্রীড়া ও কূটনীতি এই বিশ্বকাপে যেন এক সুতোয় বাঁধা পড়েছে।

Highlights

  • ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছল ইরান।
  • রাজনৈতিক উত্তেজনার আবহে মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলসে পৌঁছেছে দল।
  • আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

হাইলাইটস

আরও খবর