• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Digha Purba Medinipur Development

দীঘার প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা, বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার ঘোষণা

দীঘার প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুরের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। পর্যটন, শিল্প, বন্দর, মৎস্য ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে।

দীঘার প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা, বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার ঘোষণা

Digha Purba Medinipur Development

Published by: cloud_admin
  • Posted:June 14, 2026 9:57 pm
  • Update:June 14, 2026 9:57 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: দীঘায় প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর জেলাকে নতুনভাবে সাজিয়ে তোলার রূপরেখা (Digha Purba Medinipur Development) তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব মেদিনীপুর এমন একটি জেলা যেখানে সমুদ্র, কৃষি, শিল্প এবং পর্যটনের মতো একাধিক সম্পদ রয়েছে। অথচ সেই সম্ভাবনার তুলনায় জেলার উন্নয়ন অনেকটাই পিছিয়ে রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, সঠিক পরিকল্পনা ও উন্নয়ন হলে বহু আগেই রাজ্যের অন্যতম অগ্রণী জেলা হিসেবে উঠে আসতে পারত পূর্ব মেদিনীপুর।

বৈঠকে দীঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং আধুনিক সুযোগ-সুবিধা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

শিল্পনগরী হলদিয়াকেও নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিংয়ের কাজ দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন শিল্প আনার পাশাপাশি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গভীর সমুদ্র বন্দর প্রকল্প। দাদনপাত্রবাড় এলাকায় সম্ভাব্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

নয়াচরকে ঘিরেও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে একটি আধুনিক মৎস্য হাব গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। মৎস্য শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও দীঘা স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা নুলিয়াদের সংখ্যাও বাড়ানো হবে। শুধু তাই নয়, তাঁদের বেতন বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পর্যটন শিল্পকে আরও উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পর্যটকদের কাছ থেকে পূর্বতন সরকারের আমলে নেওয়া ১০ টাকার কর প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, আগামী ২২ তারিখ রাজ্যের প্রথম বাজেট অধিবেশন রয়েছে। দীঘার প্রশাসনিক বৈঠকে যে সমস্ত উন্নয়নমূলক (Digha Purba Medinipur Development) পরিকল্পনা ও প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, সেগুলির অনেকগুলিই ওই বাজেট অধিবেশনে অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।

প্রশাসনিক মহলের মতে, পর্যটন, শিল্প, মৎস্য, বন্দর ও স্বাস্থ্য পরিকাঠামোকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের সার্বিক উন্নয়নের যে রূপরেখা বৈঠকে উঠে এসেছে, তা বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

আরও খবর